WELCOME TO MY BLOG SITE

WELCOME TO MY BLOG SITE

WELCOME TO MY BLOG SITE

WELCOME TO MY BLOG SITE

WELCOME TO MY BLOG SITE

PopUp

Showing posts with label Binodon News. Show all posts
Showing posts with label Binodon News. Show all posts

Monday, September 11, 2017

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান হোমকামিং


ঈদের ছুটি শেষ। ঘরমুখো মানুষ এরই মধ্যে ফিরে এসেছেন  কর্মক্ষেত্রে। কিন্তু মাকড়সা-মানব ঘরে ফিরতে একটু বেশিই দেরি করে ফেলেছেন। তবে অপেক্ষার পালা শেষ। আগামীকাল ঘরে ফিরছেন স্পাইডারম্যান। কারণ আগামীকাল ৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে মারভেলের নতুন চলচ্চিত্র ‘স্পাইডারম্যান হোমকামিং’। আর তিনি বাড়ি একা ফিরছেন না। আয়রনম্যান-ভক্তদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে স্বয়ং আয়রনম্যানকে নিয়েই হচ্ছে তাঁর বাড়িফেরা।
আগের স্পাইডারম্যান সিরিজের অ্যান্ড্রু গারফিল্ডের বদলে এই সিরিজে অভিনয় করছেন টম হল্যান্ড। নতুন এই স্পাইডারম্যানকে পরিচয় করিয়ে দেওয়া হয় মারভেলের অন্য একটি চলচ্চিত্র ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ারে’। সেখানে নতুন এই স্পাইডারম্যানের ক্ষমতার এক ঝলক দেখানোও হয়েছিল। তবে ‘স্পাইডারম্যান হোমকামিং’ চলচ্চিত্রে স্পাইডির নতুন ধরনের শক্তিমত্তার পরিচয় পাওয়া যাবে।
চলচ্চিত্রটিতে দেখা যাবে, স্পাইডারম্যানরূপী টম হল্যান্ড চাইছিলেন আভেঞ্জারের একজন সক্রিয় সদস্য হয়ে কাজ করবেন। কিন্তু বয়স কম হওয়ার কারণে তাঁকে নিতে রাজি নন আয়রনম্যান খ্যাত টনি স্টার্ক। আর টনি স্টার্ককে খুশি করে অ্যাভেঞ্জারে অন্তর্ভুক্ত হতে ভয়ঙ্কর সব ঝুঁকি নিতে দেখা যাবে স্পাইডারম্যানকে। আর ব্যতিক্রমী এই চরিত্র সম্পর্কে টম হল্যান্ড বলেন, ‘আমি এই চরিত্রে নিজেকে উপযুক্ত মনে করি এবং আমি আমার সেরাটা দিয়েছি।’
চলচ্চিত্রটিতে স্পাইডারম্যানের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে এর প্রধান খলচরিত্র। আর এ খলচরিত্রে অভিনয় করছেন মিশেল কিয়াটন। ছবিতে তাঁর চরিত্রের নাম আদ্রিয়ান টুমস। তবে স্পাইডারম্যানের কাছে তিনি পরিচিত হবেন তাঁর চেনা শত্রু শকুনের রূপ নিয়ে। প্রযুক্তির দিক দিয়ে আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে শকুনকে। ট্রেইলারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘দ্য ওয়ার্ল্ড চেঞ্জড। টাইম উইল চেঞ্জড টু’, দুনিয়া বদলেছে তাই সময়ও বদলাবে। ছবিতে এই খলনায়ককে দেখা যাবে অ্যাভেঞ্জার চলচ্চিত্রের প্রথম খণ্ডের লকি বাহিনীর সঙ্গে যুদ্ধের ধ্বংসাবশেষ দিয়ে নতুন ধরনের মারণাস্ত্র তৈরি করতে, যা দিয়ে স্পাইডারম্যানের ওপর তিনি ত্রাস সৃষ্টি করবেন।
এখন দেখার বিষয় এই চলচ্চিত্রটি দিয়ে বক্স অফিসে ত্রাস সৃষ্টি করতে পারেন কি না মারভেল কর্তারা। কারণ কয়েকদিন আগেই ডিসি কমিকসের ‘ওয়ান্ডার ওমেন’ সব রেকর্ড ভেঙে দিয়ে তৈরি করেছে নতুন রেকর্ড।

Sunday, September 10, 2017

মুক্তির আগেই রেকর্ড করেছে মহেশের নতুন সিনেমা


ভারতের অন্যতম সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড। তবে সেখানে বলিউডের দাপটের মাঝেও মাথাচাড়া দিয়ে উঠছে সেদেশের দক্ষিণী ইন্ডাস্ট্রিগুলো।
গেলো বছরগুলোতে বাহুবলী সহ অনেক দক্ষিণী সিনেমা হার মানিয়েছে খ্যাতনামা বলিউড সিনেমাকে।
এবার সে তালিকায় যুক্ত হচ্ছে ভারতের দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর নতুন সিনেমা ‘স্পাইডার’। সিনেমাটি মুক্তির আগেই এটি আয় করেছে ১৫৭.৭ কোটি রুপি।
এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মহেশ বাবু ও রাকুল প্রীত সিং। এতে মহেশ বাবু চতুর একজন গোয়েন্দা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।
২৭ সেপ্টেম্বর তেলেগু, তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Friday, September 8, 2017

শাকিব-শুভশ্রীর ‘চালবাজ’ শুরু


যৌথ প্রযোজনার ছবি চালবাজ-এর শুটিং শুরুর কথা ছিল গত রোজার ঈদে। কিন্তু ছবির ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে টালিউডের সিনে ফেডারেশনের দ্বন্দ্বের কারণে সেই যাত্রায় শুটিং শুরু করা যায়নি। যুক্তরাজ্যে টানা চার দিন পুরো ইউনিট বসে থেকে ফিরে আসে।

অবশেষে শাকিব খান ও কলকাতার মেয়ে শুভশ্রীকে নিয়ে যৌথ প্রযোজনার এই ছবির শুটিং যুক্তরাজ্যের লোকেশনে শুরু হলো। সেখান থেকে মুঠোফোনে প্রযোজক হিমাংশু ধানুকা বলেন, ‘আজ (গত বৃহস্পতিবার) দুপুরের পর থেকে যুক্তরাজ্যের টরকিতে শুটিং শুরু হয়েছে। জায়গাটি সমুদ্রের পাড়ে, বেশ সুন্দর। লন্ডন শহর থেকে চার ঘণ্টার রাস্তা। এখানে শাকিব ও শুভশ্রী শুটিংয়ে অংশ নিয়েছেন। যুক্তরাজ্যের শিডিউলে বেশি অংশই তাঁদের দুজনকে ধরে কাজ হবে।’

টরকির লোকেশনে ১০ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং। এরপর সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন লোকেশনে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা শুটিং হবে। মোট ১৮ দিনের শুটিং। এই প্রযোজক বলেন, দ্বিতীয় ধাপে ভারতের রামুজি ফিল্ম সিটি ও বাংলাদেশের লোকেশনে ছবির বাকি অংশের কাজ হবে।

এদিকে যুক্তরাজ্যের শুটিংয়ের ফাঁকে শাকিব খানের ১৪ ও ১৫ সেপ্টেম্বর ওমানে বাংলাদেশের একটি শোতে অংশ নেওয়ার কথা আছে। এ ব্যাপারে যুক্তরাজ্য থেকে শাকিব বলেন, ‘আগে থেকেই ওমানের শোতে শিডিউল দেওয়া ছিল।’
শুটিং কেমন হচ্ছে? ঢাকাই ছবির এই নায়ক বলেন, ‘শুরুটা ভালোই হয়েছে। নবাব দিয়ে দর্শকের কাছে আমার আর শুভশ্রীর একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে। চালবাজ ছবিটিও দুজনের আরেকটি ধামাকা হবে বলে আশা করছি।’
ভারতের এসকে মুভিজের সঙ্গে চালবাজ যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ছবিটি ভারতের জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন পরিচালনা করছেন। আরও অভিনয় করছেন বাংলাদেশের সৈয়দ হাসান ইমাম, আমান রেজা, ভারতের রজতাভ দত্ত, বিশ্বজিৎ নাথ, সুপ্রিয় চক্রবর্তী।